শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

কিভাবে ওনাদের সম্মান না করে থাকবেন আপনি!

উনারা ইউএনডিপি অর্থায়নে পরিচালিত দূর্গম পাহাড়ী প্রাইমারি স্কুলের শিক্ষক । ইউএনডিপি'র এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় (অর্থায়ন বন্ধ) এসব স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে মিটিং হচ্ছিল । সামনের মাস থেকেই রোজগারের পথ বন্ধ হয়ে গেল । সবার মন যে কতখানি খারাপ তা নিশ্চই ছবিতে ওনাদের মুখ দেখেই বুঝতে পারছেন ।আর এর মধ্যে দাঁড়ানো মানুষটাকে দেখছেন, উনি সবাইকে (অন্তত আমাকে) অবাক করে দিয়ে বলছেন:
আমার স্কুলের ৩০ জন পিএসসি পরীক্ষার্থীকে এভাবে আমি অনিশ্চয়তায় ফেলতে পারিনা, আমার সহকর্মী কেউ আসুক বা না আসুক, মাস শেষে বেতন পাই বা না পাই, আমি স্কুলে আসব । দেখাদেখি বাকীরাও বদ্ধ পরিকর, যেভাবেই হোক স্কুল চালিয়ে নিবেন ওনারা ।
কিভাবে ওনাদের সম্মান না করে থাকবেন আপনি!
আমি এডভাইজরি কমিটির মেম্বার হয়ে ঢোক গিলে ভাবছি, "বাংলাদেশ সরকার যদি আমাকে বিনা বেতনে চাকরি করার কথা বলেন, জনগনের স্বার্থে কাল থেকে অফিসে যাবার মনোবল আমার কতখানি থাকবে!"
জীবনে অনেক শেখার আছে, এঁদের অনেকেই এসএসসি পরীক্ষাও দেন নি, ওনাদের কাছ থেকে যখন শিখছি কর্তব্য কি, তখন অনার্স মাস্টার্স করা আমিই ক্যালকুলেটরে হিসেব করছি সামনের মাসে বোনাস সহ বেতন কত বাড়বে!
আমিতো স্বীকার করলাম, আপনি ?
কার্টেসিঃ প্রবাল চৌধুরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন